হাজীগঞ্জের বাকিলায় কেন্দ্রীয় ঈদগাহ স্থাপনে একমত পোষণ এলাকাবাসীর
০৭ মে, ২০২৬ ০৮:২৫ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জের বাকিলায় কেন্দ্রীয় ঈদগাহ স্থাপনে একমত পোষণ এলাকাবাসীর

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৩-২০২৫ ১০:৩১ অপরাহ্ন
হাজীগঞ্জের বাকিলায় কেন্দ্রীয় ঈদগাহ স্থাপনে একমত পোষণ এলাকাবাসীর
হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা বাজারে কেন্দ্রীয়ভাবে একক ঈদগাহ স্থাপনে একমত পোষণ করেছে স্থানীয় ৮টি মসজিদের কমিটি, ইমামগণ, ব্যবসায়ী ও মুসল্লিগণ।

শুক্রবার (৭ মার্চ ) বাদ আসর বাকিলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

সভায় বাকিলা, খলাপাড়া, সন্না গ্রামের ৮টি মসজিদের মুসল্লিগণ নতুন ঈদগাহে দুই ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়। নতুন স্থানটি নির্ধারণ করা হয়েছে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ। যার নামকরণ করা হয়েছে 'বাকিলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ'।

সভায় বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের, মাওলানা নাজির আহমদ, বাকিলা বাজার জিলানী মসজিদের ইমাম মাওলানা আবু তাহের, মাওলানা রফিকুল ইসলাম, বাকিলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন, বাকিলা উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম, বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম এ খালেক, বিল্লাল হোসেন মজুমদার, আবুল হোসেন মাস্টার ও মোস্তফা কামাল।

উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন গাজী, হোসেন বেপারী, রিয়াজুল ইসলাম রিয়াদ, মোবাশ্বের হোসেন মোল্লা, সাদ্দাম হোসেন রাজু, মোশারফ হোসেন রবিন, সোহেল পাটোয়ারী, আলাউদ্দিন তরুণ, আমিনুল হক তোয়াব, খলিল বেপারী, আবু ইউসুফ বেপারীসহ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন আরাফাত হোসেন মিয়াজী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৩-২০২৫ ১০:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া