শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ০৩:২৬ অপরাহ্ন |
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ মার্চ) অস্থায়ী ক্যাম্পের লেকচার হল-৩ এ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক (গাইনী & অবস্) ডাঃ সাহেলা নাজনীন।তিনি বলেন,এক সময় নারীরা সব দিক দিয়ে পিছিয়ে ছিল। বর্তমানে নারীরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অনন্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারি) ডাঃ হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (গাইনী & অবস্) ডাঃ আফরোজা খান, সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ প্রতীক চৌধুরী এবং সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল।
ফাইনাল বর্ষের শিক্ষার্থী হুমায়রা জাহান পিয়ার উপস্থাপন চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক,ইন্টার্ন চিকিৎসক ও ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া