শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ০৩:৫২ অপরাহ্ন |
শনিবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ২৪১ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০ দশমিক ৪৩ শতাংশ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে সড়কে মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন।
একই সময়ে দুটি নৌ দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া ১৪টি রেল দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্রঃ দুর্ঘটনায় যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা গেছে, মোটরসাইকেলের চালক ও আরোহী ২২৭ জন, বাসযাত্রী ৩৩ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৫৬ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-র্যাবের জিপ আরোহী ২২ জন, থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নছিমন-করিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্রা) ২০ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যানের আরোহী ১৪ জন।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরনঃ রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৯টি জাতীয় মহাসড়কে, ২৬৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৬টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। এসময় দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৯৩৮টি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া