বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত
২৬ মে, ২০২৬ ০৫:৫৩ পূর্বাহ্ন

  

বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শামসুল আরেফিন খান
০৮-০৩-২০২৫ ০৫:০০ অপরাহ্ন
বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে মানববন্ধনের আয়োজন করা হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ হওয়া এই আলোচনায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেমের সরকার নারীদের পিছে রেখে আইন পাশ করে না। নারীদের জন্যে সবধরণে ব্যবস্থা করেছেন। অনেকগুলো দপ্তর করেছে শুধুমাত্র নারীদের জন্যে। পুরুষদের সাথে তাল মিলিয়ে সমান পর্যায়ে চলতে সরকার সবসময় সহযোগিতা করেছে। আগে নারীরা বাসায় বসে কাজ করতেন কিন্তু এখন নারী ক্ষমতায়ণে সবজায়গাতে কাজ করতে পারছে, ব্যবসা করতে পারছে৷ এমন কোন জায়গা নেই যে যেখানে নারীদের পদচারণা নেই। নারী তার যোগ্যতানুসারে সবজায়গাতে যেতে পারবে। রাষ্ট্র কোন নারীর প্রতিই বৈষম্য করে না।

তিনি বলেন, পোশাক শিল্প নিয়ে আগে নারীরা শুধুমাত্র বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে পারত। সেই আন্দোলনের সূত্র ধরে এখন নারীরা সারা বিশ্বে একটি দিনকে তাদের দিবস হিসেবে পেয়েছে। এখানে আমরা তিনটি বিষয়কে তুলে ধরতে পারি। সেগুলো হল রাষ্ট্র, সমাজ ও আমাদের বাস্তব চিত্র। সংবিধানে আইনের চোখে সবাই সমান অধিকারের কথা বলেছে। এখানে নির্দিষ্টভাবে কোন শ্রেণিকে বলা হয় নাই। পড়াশোনায় নারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছে। নারীরা পরিবারে ক্ষমতায়ন ঘটাতে পারে। লেখাপড়া, চাকুরী, ব্যবসা বিভিন্নভাবে নারীদের ক্ষমতায়ন সম্ভব।
 
তিনি আরও বলেন, আমাদের সমাজের বাস্তব চিত্র হল ছেলেমেয়ে দেখাশোনার জন্য প্রথমেই যে কথাটি  আমার আপনার মাথায় আসে সেটা হল কাউকে ঘরে তাদের দেখভালের জন্য রাখা এবং সে হবে একজন নারী। এখানে নারীরা এখনো আমাদের সমাজে শ্রমিক হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা যেটা পারি সেটা হলো সমাজের ধারণা বদলিয়ে দিতে পারি। হযরত খাদিজা (রা) ব্যবসা করেছেন। হযরত আয়েশা (রা) যুদ্ধ করেছেন। আমাদের কুরআন শরীফেও নারীকে প্রাধান্য দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারীসহ প্রমুখ।

ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার এস এম. তানভির রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাকের জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান, শিশু দিবা যত্ন কেন্দ্রের কর্মকর্তা কামরুন্নাহার ভুুঁইয়া,নারী উদ্যোক্তা ও প্রশিক্ষনার্থী মমতাজ আক্তার।

ধারণ পত্র উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) চাঁদপুরের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।


শামসুল আরেফিন খান ০৮-০৩-২০২৫ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া