ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে এম এ হান্নানের ঈদ উপহার বিতরণ
১১ জুন, ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে এম এ হান্নানের ঈদ উপহার বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৩-২০২৫ ০৭:২১ অপরাহ্ন
ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে এম এ হান্নানের ঈদ উপহার বিতরণ
ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করেছেন উপজেলা বিএনপি'র আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি এম.এ. হান্নান।

শনিবার (৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রায় ৮ হাজার মানুষের কাছে এ উপহার পৌঁছে দেন তিনি এবং তার কর্মীরা। এ সময় বস্ত্র বিতরণের ধারাবাহিকতায় উপজেলার ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া স্কুল মাঠে ও পরবর্তীতে চিকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক মানুষকেও বস্ত্র বিতরণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোঃ ইউনুছ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক খসরু মোল্লা, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী।

বিতরণ কর্মকান্ডে ইউনিয়নে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আনোয়ার হোসেন কালু, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক কুদ্দুস খাঁন। ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক, ঈমান গাজী, সাংগঠনিক সম্পাদক আজিজ খাঁন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া