শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ০৯:৩০ অপরাহ্ন |
শুক্রবার (৮ মার্চ ) দিবাগত রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত জাটকা এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। এ সময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাটকা রক্ষায় অভিযান পরিচালনার অংশ হিসেবে মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এম. কবির জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া