শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন |
শনিবার (৮ মার্চ ) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সাম্প্রতিক সময়ে যানজটে নাকাল হয়ে পড়ে হাজীগঞ্জবাসী। এর মধ্যে পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে যানজটের তীব্রতা আরো বেড়েছে। বিশেষ করে হাজীগঞ্জ সেতুর পূর্বপাড়ে টোরাগড় এলাকায় ট্রাক থেকে তরমুজ লোড ও আনলোড করার কারণে তীব্র যানজটে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। তাই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই হাজীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
সর্বশেষ শনিবার হাজীগঞ্জ বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান চলাকালে তিনি তরমুজ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং একটি নির্দিষ্ট সময়ে তরমুজ লোড ও আনলোডের নির্দেশনা দেন।
এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থাৎ যতক্ষণ ইউএনও ও এসিল্যান্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারে থাকছেন ততক্ষণ বাজার যানজট মুক্ত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে ফুটপাতের হকাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া