শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ন

  

শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৮-০৩-২০২৫ ১০:৩০ অপরাহ্ন
শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ই মার্চ) সকালে চাঁদপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসেন পবিত্র কুরআন থেকে দারস পেশ করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সূচনা করেন।

প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল কর্মীদের আত্মগঠন,কর্মী গঠন ও মান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশেষ মেহমান হিসেবে আসহাবে রাসুলের ত্যাগ ও কোরবানি বিষয়ে আলোচনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে আনুগত্য,পরামর্শ ও এহতেসাব বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

রিপোর্ট সংরক্ষণ ও সিলেবাস সংক্রান্ত আলোচনা করেন মোঃ মোস্তফা কামাল,আমীর,শাহরাস্তি উপজেলা।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কোরআন ও হাদিসের জ্ঞানের দিক থেকে অনেক দক্ষ এবং বিচক্ষণ হতে হবে। সবাই সমাজে গরিব দুঃখীর মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। সততার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। আমলি জিন্দেগী গঠনের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ১০:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া