হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী দিবস উদযাপন
২৬ মে, ২০২৬ ০৫:১১ পূর্বাহ্ন

  

হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী দিবস উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৩-২০২৫ ১০:৩১ অপরাহ্ন
হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী দিবস উদযাপন
'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

তিনি বলেন, পরিবার থেকেই নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পুরুষদের যেভাবে দেয়া হয়েছে, ঠিক নারীদের অধিকারও সেভাবে দিতে হবে। আজ নারীরা অনেক নির্যাতিত, নিপীড়িত। তাই নারীদেরকে সুরক্ষা দিতে হবে। আজ নয় মাসের মেয়ে বাচ্চাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পরিবার এবং সামাজিকভাবে আমাদেরকে সুশিক্ষা গ্রহণ করতে হবে, নারীদেরকে সম্মান এবং নিরাপত্তা দিতে হবে। আমাদের দেশে নারীদেরকে ইভটিজিং করা ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। যারা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করছে, তারা আসলে নারীদেরকে অসম্মান করেছে।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই সমীর, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল ও স্বপ্ন প্রকল্প অফিসার আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট সদস্য এবং স্বপ্ন প্রকল্পের নারীগণ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৫ ১০:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া