শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০২:৩৭ অপরাহ্ন |
তারা হলেন- খাদিজা আক্তার (২৫), শাহনাজ বেগম (৬০), আব্দুর রহমান (৬৫) ও মো. মমিন (১৪)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চাঁদপুরের এক বাসায় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছেন। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ, শাহনাজ বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ও মো. মমিনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।
এর আগে রোববার ভোরে সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে দুইজন চিকিৎসাধীন। আর বাকি চারজনকে ঢাকায় পাঠান চিকিৎসক।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া