সারাদেশে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টির আভাস
২৬ মে, ২০২৬ ০৫:১০ পূর্বাহ্ন

  

সারাদেশে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টির আভাস

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
সারাদেশে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টির আভাস
সারাদেশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বেড়েছে। এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার (৯ মার্চ) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ রোববার সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।

চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান হাফিজুর রহমান।

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া