শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০২:৫৬ অপরাহ্ন |
সংশ্লিষ্টরা বলছেন, সিলিন্ডার গ্যাস ব্যবহারের ঝুঁকি অনেক বেশি। তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হয়। মূলত গ্রাহকদের অসাবধানতার কারণে বেশি ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ গ্যাস সিলিন্ডারই মেয়াদোত্তীর্ণ।
মূলত গ্যাস লিক থেকেই বেশিরভাগ সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। হোসপাইপ, রেগুলেটর, গ্যাস লাইট ইত্যাদি থেকে গ্যাস লিক হতে পারে।
# গ্যাসের পাইপ লিক হলে যেভাবে বুঝবেন-
১. গ্যাস লিক হয়েছে কিনা বোঝার একমাত্র উপায় হলো গ্যাসের গন্ধ। পাইপ থেকে গ্যাস লিক হলে চারপাশে এর গন্ধ ছড়িয়ে যায়।
২. গ্যাসের গন্ধ পেলেই বুঝতে হবে কোথাও লিক হয়েছে। এমন গন্ধ পেলে সতর্ক হতে হবে ও দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩. তবে কিছু নিয়ম মেনে চলছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো-
# রান্না শেষে চুলা বন্ধ রাখুন
অনেকেই রান্না শেষেও চুলা চালু করে রাখেন। এটি করা যাবে না। রান্নার পর অবশ্যই চুলা বন্ধ রাখতে হবে। চুলা জ্বালিয়ে রাখলে গ্যাসের অপচয়ের পাশপাশি সারা ঘরে (রান্নাঘরের জানালা বন্ধ থাকলে) গ্যাস ছড়িয়ে পড়তে পারে। যা থেকে হতে পারে গ্যাস বিস্ফোরণ।
# রান্নাঘরের জানালা ঘুলে রাখুন
রান্নার আগে ও পরে রান্নাঘরের জানালা বন্ধ রাখা যাবে না। জানালা বন্ধ রাখলে গ্যাস জমে হতে পারে বিস্ফোরণ। তাই গ্যাসের চুলার বিস্ফোরণ থেকে বাঁচতে রান্নাঘরে জানালা খুলে রাখুন। # পাইপ লিক হলে দ্রুত বদলাতে হবে
সিলিন্ডার গ্যাসের পাইপে কোনো লিক পেলে দ্রুতই সেটি বদলে ফেলতে হবে। কোনোভাবেই পাইপের গায়ে কাপড় বা প্লাস্টিক মোড়ানো যাবে না। এটি দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে তুলতে পারে। # সেফটি ক্যাপ
বিস্ফোরণ থেকে নিরাপদ থাকতে সিলিন্ডারে সেফটি ক্যাপ ব্যবহার জরুরি। রান্না শেষে সিলিন্ডারের মুখ সেফটি ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে।
# জরাজীর্ণ সিলিন্ডার ব্যবহার পরিহার করুন
অনেক সময় পুরোনো বা জরাজীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অনেকে। এটি দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দেয়। দুর্ঘটনা এড়াতে যথাসম্ভব পুরোনো গ্যাস সিলিন্ডার ব্যবহার থেকে বিরত থাকুন।
# নিয়মিত গ্যাসের চুলা পরীক্ষা করুন
সিলিন্ডার লিক হচ্ছে কি না, সেটি নিয়মিত পরীক্ষা করতে হবে। এ জন্য পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে ফেনা তৈরি করতে হবে। এরপর সাবানের ফেনা হোসপাইপ, রেগুলেটর, ভাল্ব ইত্যাদিতে লাগাতে হবে।
গ্যাস লিক হলে সাবান-পানির ফোঁটা বড় হবে। এমন হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া