শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা
২৮ মে, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমান প্রদান করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে গোস্ত ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন মরা গরু জবাই করে গোস্তা বিক্রি করার অভিযোগ উঠে।

স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে গোস্ত ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন (২৮) কে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান ও শাহরাস্তি থানা পুলিশ এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীও ফোর্স। মরা গরুর গোশত জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী জানায় গোশত ব্যবসায়ী হেলাল উদ্দিন মরা গরুর গোস্ত বিক্রি করার পূর্বেও কয়েকটি অভিযোগ রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০৪:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া