শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০৬:১৮ অপরাহ্ন |
রবিবার (৯ই মার্চ) পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে তানিয়া ইশতিয়াক খান ১০০জন রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় তানিয়া ইশতিয়াক খান বলেন- আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মত এই বছরও আমরা এই আয়োজন করতে পেরে অনেক খুশি। আপনারা অবগত আছেন গত বছরও ১০০০ এর অধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছিলাম। এ বছরও তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।
তিনি আরও বলেন রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধি এবং সংযমের মাস। সকল বৃত্তবানদের এগিয়ে আসা উচিত অসহায় রোজাদারদের জন্য। আপনাদের দোয়া আর ভালবাসা নিয়ে বিজয়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্য বৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া