ফরিদগঞ্জের ধানুয়ায় বসতঘরে আগুন, নিঃস্ব হয়ে দিশেহারা হতদরিদ্র পরিবার
০২ জুন, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জের ধানুয়ায় বসতঘরে আগুন, নিঃস্ব হয়ে দিশেহারা হতদরিদ্র পরিবার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ০৬:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জের ধানুয়ায় বসতঘরে আগুন, নিঃস্ব হয়ে দিশেহারা হতদরিদ্র পরিবার
ফরিদগঞ্জ উপজেলায় অজ্ঞাত আগুনে একটি হতদরিদ্র পরিবারের বসতঘর ও রান্নাঘরে আগুন লেগে ঘরের যাবতীয় সামগ্রী সব পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

শনিবার (৮ মার্চ) উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের মধ্য ধানুয়া গ্রামের বরকন্দাজ বাড়িতে ইফতারের পরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত শাহজাহান খান একজন ভ্যান চালক। তিনি ঢাকায় থাকেন। তার ৪ সন্তান ও স্ত্রী সেলিনা বেগম বাড়িতেই থাকতেন। অভাবের সংসার, বিভিন্ন দিক থেকে খুঁজে এনে কোনো রকমে সংসার চলে। ঘটনার দিন সেলিনা তার ছেলেমেয়েদের নিয়ে পার্শ্ববর্তী এলাকায় তার বাপের বাড়িতে যান। ইফতারের পর খবর পান তার ঘরে আগুন লেগেছে। ততক্ষণে তিনি বাড়িতে এসে দেখেন, আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গেছে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেলিনা বেগম বলেন, তার চারটি সন্তান নিয়ে অভাবের সংসার। এখন আবার এতো বড়ো ক্ষতি হয়ে তার সব শেষ হয়ে গেলো। তিনি বলেন, তার ঘরে কোনো বিদ্যুৎ ছিলো না এবং আগুন লাগার কোনো সম্ভাবনাই ছিলো না। তার ধারণা, অন্য কেউ হয়তো তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এলাকার বাবুল শেখ নামের একজন বলেন, পরিবারটি একেবারেই অসহায়। আগুন লাগার মতো ঘরে কিছুই ছিলো না, কে বা কারা হয়তো ঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ অসহায় পরিবারটির প্রতি সকলের সহযোগিতা কামনা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া