শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন |
রোববার (৯ মার্চ ) রাত ২টা ২০ মিনিটের সময় যৌথ বাহিনীর নেতৃত্বে ইবিও'র অধীনে ফরিদগঞ্জ উপজেলার চররামপুর এলাকা থেকে তালিকাভুক্ত মাদক সন্ত্রাসী রুবেল মিজি (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আরো একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জানে আলম মুন্সি (৪৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জানে আলম মুন্সির নিকট হতে ১০৩ পিস ইয়াবা এবং ১টি ফয়েল রোল পেপার উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া