চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
১৩ জুন, ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু ও সদস্য সচিব হচ্ছেন মনির হোসেন মুন্না।

শনিবার (৮ মার্চ ) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব শামছুল আরেফিনের স্বাক্ষরে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটি হচ্ছে: আহ্বায়ক মো. সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কাউছার আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন আহম্মেদ কাউছার, মো. নয়ন খান, শাহাদাৎ হোসেন রুবেল, রাজিব দাশ, জাহিদ হাসান (ইমরান), মো. হাবিবুর রহমান খান, মো. মানিক হোসেন বাবু, মো. রফিকুল ইসলাম, মো. রাশেদ মাঝি, মো. জাহিদ হোসেন জমাদার ও মো. আবু জাফর খান, সদস্য সচিব মো. মনির হোসেন মুন্না, সদস্য মো. সফিক গাজি, আলী আহমেদ রাজা, সিতাবুর রহমান জিত, মো. জসিম উদ্দিন বাদল, নূর মোহাম্মদ, মো. শরিফুল ইসলাম (মিতা), রুবেল খান, আবুল কালাম, মো. মাসুদ, মো. শাকিল, মাসুদ গাজি, ইমরান মাঝি, মো. আজিম, মাসুদ মিজি, মোহাম্মদ ইমাম হোসেন ভুইয়া, তারেক খান ও মো. রাজু।

উল্লেখ্য, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী পনের দিনের মধ্যে অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া