ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫
২৮ মে, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ১০:২৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫
যৌথ বাহিনীর অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে ও বিভিন্ন মামলার ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বরত অফিসার সঙ্গীয় ফোর্স এবং ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম ও তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তীর দিকনির্দেশনায় এসআই মো. জাহাঙ্গীর আলম উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জানে আলম মুন্সি(৫০)কে গ্রেপ্তার করেন‌।

একইসময় থানার বিভিন্ন ফোর্সসহ জি-আর মামলার আসামি মোঃ রুবেল মিজিকে উপজেলার চর রামপুর এলাকা থেকে এবং নিয়মিত মামলার আসামি মোঃ মোবারক হোসেন রতন (৩০), মোঃ আরিফ (৩৫), ইব্রাহীম খলিল, খলিলুর রহমান(৩৪) কে চরমান্দারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, চুরি- ডাকাতি, ছিনতাই রোধে চলমান অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা মাদক আইনে মামলা দায়ের এবং বিভিন্ন মামলার আরো ৪জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া