চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ১১ কিশোর গ্যাং সদস্য আটক
২৮ মে, ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন

  

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ১১ কিশোর গ্যাং সদস্য আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৩-২০২৫ ১১:২৬ অপরাহ্ন
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ১১ কিশোর গ্যাং সদস্য আটক
চাঁদপুর শহরকে অপরাধমুক্ত করতে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৯ মার্চ ) দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকষ টিম শহরের নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় কিশোর গ্যাং সদস্য সন্দেহে জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), পিতা-জিএম শফিকুল ইসলাম, হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), মো. আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০), মো. সাফিন আহম্মেদ (১৮)কে আটক করে সদর মডেল থানায় নিয়ে আসে।

আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৩, তারিখ-০৯/০৩/২০২৫। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, চাঁদপুর শহরকে অপরাধমুক্ত করতে মডেল থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে।

এছাড়াও প্রতিনিয়তই নানা অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো অপরাধ সংঘটিত করার পূর্বে এবং ঘটনা দেখে তাৎক্ষণিক মডেল থানা পুলিশকে জানানোর জন্যে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে কোনো অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্যে শহরবাসীকে আহ্বান জানাচ্ছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৩-২০২৫ ১১:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া