শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১০-০৩-২০২৫ ০২:৫১ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ) বিক্ষোভ মিছিলটি কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেসময় শিক্ষার্থী এবং চিকিৎসকরা 'নো এমবিবিএস,নো বিডিএস, নো ডাক্তার নো ডাক্তার','এক দুই তিন চার,ভুয়া ডাক্তার বাংলা ছাড়','ডিএমএফ ম্যাটস,ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার ', 'এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তার,মানি না মানবো না,' স্লোগান দিতে থাকেন।
সেসময় ইন্টার্ন চিকিৎসক সিজান শেখ বলেন,শুধু ৫দফার জন্য আমাদের না, আমাদের অবস্থান পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এক গবেষণা দেখা গেছে, প্রতিবছর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে প্রায় এক লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। এমবিবিএস এবং বিডিএস ডাক্তার কোন ওষুধ লেখার আগে ওই ওষুধের গুনাগুন এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। এদিকে দিয়ে ম্যাটস এবং ডিএমএফ উনারা ওষুধ লেখার পূর্বে গুণাগুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।
মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান মিশু বলেন, স্বাস্থ্য আমাদের দেশের এঅ গুরুত্বপূর্ণ খাত। স্বাস্থ্যখাতে দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে।ম্যাটস এবং ডিএমএফরা অদক্ষ।অল্প টাকা সাধারণ মানুষকে ভুল চিকিৎসা দিচ্ছে যা সাধারণ জনগণের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।ম্যাটস এবং ডিএমএফ এর ভুল চিকিৎসা ডাক্তার সমাজের উপর কলঙ্ক সৃষ্টি করছে।ম্যাটস এবং ডিএমএফকে উৎখাত করা ও এমবিবিএস বিডিএস ডাক্তারদের প্রসারিত করা।
তিনি আরো বলেন,ম্যাটস এবং ডিএমএফ বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। এদের কাছে যেন চিকিৎসা সেবা না নেয়।ম্যাটস ডিএমএফ ও এমবিবিএস বিডিএস পার্থক্য বুঝে যেন তাদের সঠিক চিকিৎসা নিতে পারেন সেই আহ্বান রইলো।
বিক্ষোভ মিছিলের পূর্ব ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চাঁদপুর সিভিল সার্জন ও চাঁদপুর মেডিকেল কলেজ পরিচালকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
বিক্ষোভ মিছিল ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া