শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ০৯:১৪ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল তাঁর বক্তব্যে বলেন, আমরা শুধু কৃষকদের দুঃখের কথা বলার জন্যে এই কমিটি করিনি। দেশব্যাপী চলমান নারীদের প্রতি নিপীড়ন- নির্যাতন প্রতিরোধে রাস্তায় দাঁড়িয়েছি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা সকলে ভেবেছিলাম দেশে একটি পরিবর্তন আসবে। মানুষ যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে নিজের জীবনের বিনিময়ে হলেও মাঠে নেমেছিল, তা আজ সুদূর পরাহত।
তিনি আরো বলেন, যেভাবে সমাজে দুর্বৃত্তায়ন বেড়েছে তাতে আমরা সামনের দিনগুলোতে অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে সরকার যেমন কঠোর ভূমিকা নিতে হবে, তেমনি আম জনতাকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
মানববন্ধনে আহ্বায়ক কমিটির সদস্য রহিমা আক্তার কলি, মমতাজ সরকার, মোবারক উল্ল্যা, নেছার আহামেদ, আলী আহামেদ, শামছুল আলম, কালু বেপারী, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া