ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
২৬ মে, ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৩-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়ালি উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, শেখ শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গার আলম নান্টু, যুবদল নেতা আ. মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রমুখ।

ইউএনও সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ হঠাৎ করেই আসে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্যে আমাদের পূর্ব প্রস্তুতি জানা থাকতে হবে। তাই আমাদের যদি দুর্যোগের পূর্ব প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে জানা থাকে, তাহলে দুর্যোগের সময় তা কাজে আসে। বিশেষ করে গ্যাস লিকেজে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড আমাদের দেশে অহরহ ঘটছে। এর থেকে পরিত্রাণের উপায় হলো সচেতন হওয়া। রান্নাঘরকে সর্বদা বাতাস আসা যাওয়ার মধ্যে রাখা ও সিলিন্ডারে আগুন ধরে গেলে কীভাবে নেভাতে হবে সে বিষয়ে জানা।

তিনি আরো বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ আগুন কীভাবে দ্রুত নেভাতে হয় এ সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। তবে প্রাকৃতিক দুর্যোগে আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে। আমাদের মনে রাখতে হবে, গ্যাস লিকেজ এবং বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাই আমাদের একটি নির্দিষ্ট সময় পর পর বৈদ্যুতিক তারগুলো ঠিক রয়েছে কি দেখা এবং গ্যাস সিলিন্ডারগুলোর সুইচ ঠিক আছে কিনা, কোনো লিকেজ রয়েছে কিনা তা ভালো করে যাচাই করা।

আলোচনা শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম অগ্নিনির্বাপনের মহড়া প্রদর্শন করে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া