শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ ) সকাল ১০টায় চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে চাঁদপুর প্রেসক্লাব সম্মুখে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার সম্মুখে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কেনো ধর্ষকদের শাস্তি হয় না। ধর্ষকদের বিচারের আইন শুধু সংবিধানে ও কাগজে-কলমে রয়েছে। সেই আইন বাস্তবায়ন করতে হবে। কেনো আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগ নেই? এর ফলে আমাদের মা, বোন ও শিশুরা নির্যাতনের শিকার হয়। আইনের সঠিক প্রয়োগ হলে মায়েরা, বোনেরা ও শিশুরা নির্যাতনের শিকার হবে না। আমাদের কন্যা সন্তানরা মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেই দেশে আমি নিরাপদে থাকবো, মায়েরা নিরাপদে থাকবে।
তারা আরো বলেন, আজকে আমরা আছিয়া ধর্ষণের প্রতিবাদে রাজপথে নেমেছি। পাশ্চাত্যের যুগে বসবাস করে কেনো আমরা মধ্যযুগীয় বর্বরতার শিকার হবো? বাংলাদেশে আমরা ৫১ শতাংশ নারী হয়েও কেনো নির্যাতনের শিকার হচ্ছি? শিশু আছিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা চাই শিশু আছিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। একই সাথে ধর্ষকদের ফাঁসি যেনো শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে দেখতে পায়। আমরা কেনো বাংলাদেশে বসবাস করে বৈষম্যবিরোধী আন্দোলন করেও বৈষম্যের শিকার হচ্ছি? আমরা নারীরা কোনো নিরাপত্তা পাচ্ছিনা? আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের মতো যেনো ধর্ষকদের বিচার প্রকাশ্যে হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর শাহানারা আক্তার, শারমিন সুলতানা, রুহুল বাশার, নাজমুর নাহার, লাইলি আক্তার, সালমা আক্তারসহ শিক্ষার্থীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বায়েজিদ শিকদার, ওয়াহেদুল ইসলাম, ইকবাল হোসেন, জাজবি, জামাল হোসেন, আল আমিন, আশিক, আফরোজা বেগম, আয়েশা আক্তারসহ নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া