চাঁদপুরের বাগাদীতে পানিতে ডুবে কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু
০২ জুন, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরের বাগাদীতে পানিতে ডুবে কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৩-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন
চাঁদপুরের বাগাদীতে পানিতে ডুবে কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাপদী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার(১০ মার্চ) দুপুরে সাপদী গ্রামের ঢালী বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, সাপদি গ্রামের ঢালী বাড়ির নোমান ঢালীর দুবছর বয়সী কন্যা শিশু অজিফা বাড়ির উঠোনে খেলা করছিল। পরিবারের লোকজনের অগোচরে একসময় অজিফা খেলার ছলে বাড়ির আঙ্গিনার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন অজিফাকে উঠোনে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে বাড়ির নারীরা পুকুরে গোসল করতে গেলে পানিতে শিশু অজিফাকে দেখতে পেয়ে উদ্ধার করে। তার দাদা ও অন্যরা দুপুর ১টার দিকে অজিফাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আরএমও ডা. আসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া