মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
২৬ মে, ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৩-২০২৫ ১০:০৮ অপরাহ্ন
মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উৎযাপন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ নুরুল করিম, তথ্য আপা তাছলিমা আক্তার সহ কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করা।

তিনি আরোও বলেন,দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তিত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্ততি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

উপজেলা পরিষদ চত্বরে মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশন ইন্সপেক্টর মোঃ নুরুল করিম এর নেতৃত্বে, অগ্নিকান্ড ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ১০:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া