শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ১০:১৫ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ) বাদ আসর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের চাঁদপুর জেলা সভাপতি মাও. মো. লিয়াকত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেনো আমাদের সরকারে স্থান নিতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। আমরা চাই এদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আর খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এজন্য সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান পাটওয়ারী, হাজীগঞ্জ সেবাসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ পৌর আমীর মাও. আবুল হাসানাত ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান।
খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমদ রশিদীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাও. এহতেসামুল হকের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভাপতি মাও. মো. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ,উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. নাজির আহমেদ আন-নাছিরী প্রমুখ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ. মতিনসহ অতিথিবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে মুফতি মো. আনোয়ার হোসেন, মাও. মোস্তাফিজুর রহমান, মাও. আব্দুর রহিম, মো. আব্দুর রাজ্জাক, মাও. এনায়েত উল্যাহ কাসেমী, মাও. জাহিদুল ইসলাম ও হাফেজ শরীফুল ইসলামসহ নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া