হাজীগঞ্জের রাজারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৬ ০২:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৩-২০২৫ ১০:৫৩ অপরাহ্ন
হাজীগঞ্জের রাজারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ ) ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পূর্ব রাজারগাঁও পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মাকছুদ আলমের সভাপতিত্বে এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মশিউর রহমান ও সেক্রেটারি মো. আ. মালেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বিএম কলিমুল্লাহ ভুঁইয়া, উপজেলা নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান, জেলা তালিমুল কোরআন সভাপতি হাফেজ মাওলানা মীর হোসাইন ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনির হোসেন।

ইফতার মাহফিলে ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ১০:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া