শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ১১:১২ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ ) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতার ফলে সিআইপির অভ্যন্তরে লাখ লাখ কৃষক, বর্গা ও ইজারা চাষি পুকুরের মাছ, ফলদ, বনজ গাছ সহ গবাদি পশুর খাদ্য হারিয়ে নিঃস্ব। তাদের বাঁচাতে, ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারি লজিস্টিকস সাপোর্ট। তাই আমরা সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি কৃষক, জেলেসহ ক্ষতিগ্রস্তদের বাঁচাতে জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবি পেশ করেছি। এগুলো হলো: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গা চাষি, ইজারা চাষি ও হতদরিদ্র পরিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান, কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করা এবং সার-কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা।
এ সময় সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটির সদস্য রহিমা আক্তার কলি, মমতাজ সরকার, সিরাজুল ইসলাম, মোবারক উল্ল্যা, নেছার আহামেদ, আলী আহামেদ, শামছুল আলম, কালু বেপারী, জকির হোসেন, তাবারক উল্লাহ, আনোয়ার হোসেন, করিম গাজী, মো. বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া