শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৩-২০২৫ ১১:২১ অপরাহ্ন |
সোমবার (১০ মার্চ) সকালে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড দক্ষিণ তরচন্ডিপুর এলাকার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে অর্ধশত মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম আলমগীর, আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখার কর্মকর্তা আরিফুল ইসলাম ও আকাশ দাস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া