মাদক মামলায় চাঁদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

  

মাদক মামলায় চাঁদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
১১-০৩-২০২৫ ০৫:১২ অপরাহ্ন
মাদক মামলায় চাঁদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
চাঁদপুর সদর মডেল থানার ৪ মামলায় এজহারভুক্ত আসামী ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তম্ময় দত্তকে (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

এর আগে সোমবার (১০ মার্চ) রাতে শহরের পুরান বাজার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ড পুরানবাজার লোহারপুল রয়েজ রোড ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তার পিতা হচ্ছেন লোহারপুল আদি মিষ্টান্ন ভান্ডার এর মালিক শংকর দত্ত ও মা পাখিদত্ত। তন্ময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আসামী তন্ময়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকসহ অন্যান্য অপরাধে ৪টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ১১-০৩-২০২৫ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া