ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মোটর মেকানিক গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মোটর মেকানিক গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৩-২০২৫ ০৮:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মোটর মেকানিক গ্রেপ্তার
ফরিদগঞ্জ থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ মো. হাচান (৩৩) বরকন্দাজ নামে এক মোটর মেকানিককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে চল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জানা গেছে, সোমবার (১০ মার্চ ) রাতে থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেলে এসআই মো. আমজাদ আলী চৌধুরী অভিযান পরিচালনা করে কড়ৈতলী বাজারের পূর্ব মাথায় বালুর মাঠে ইয়াবা ট্যাবলেটসহ মো. হাচানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-আলম জানান, আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার (১১ মার্চ ) আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৩-২০২৫ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া