ফরিদগঞ্জে যানজট নিরসনে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১৯ মে, ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে যানজট নিরসনে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন ডেস্ক
১১-০৩-২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে যানজট নিরসনে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 ফরিদগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনী, পুলিশসহ যৌথবাহিনী মঙ্গলবার (১১ মার্চ ) দুপুরে পৌর শহরে সড়কের উপর অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে।

এসময় অবৈধ পার্কিং, অবৈধ পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর জাহিদ হাসান, সেনাবাহিনী লে: নাঈম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, বাজার ব্যবাসয়ী কমিটির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


অনলাইন ডেস্ক ১১-০৩-২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া