ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের তিন কেন্দ্রের ভোট পুনগননার আদেশ আদালতের
২০ মে, ২০২৬ ০৫:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের তিন কেন্দ্রের ভোট পুনগননার আদেশ আদালতের

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১১-০৩-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন
ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের তিন কেন্দ্রের ভোট পুনগননার আদেশ আদালতের


 ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটি কেন্দ্রের ভোটের ফলাফল পুনরায় গননার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ মার্চ ) চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এর আদালত এ আদেশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী চেয়ারম্যান প্রার্থী বাছির আহমেদের আইনজীবিদের একজন অ্যাড. ইয়াছিন আরাফাত। 


মামলার বাদী চরদু:খিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থী বাছির আহমেদ (আনারস প্রতীক) জানান, ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত চরদু:খিয়া পূর্ব ইউনিয়নপরিষদ নির্বাচনে প্রকৃত পক্ষে আমি বিজয়ী হয়েছি।

৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হই। কিন্তু বাকী তিনটি কেন্দ্র যথাক্রমে ১নং ওয়ার্ড পূর্ব সন্তোষপুর সরপ্রাবি কেন্দ্র, ২নং ওয়ার্ড সন্তোসপুর দারুছুন্না ইস; আলীম মাদ্রাসা কেন্দ্র ও ৩নং ওয়ার্ড সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারচুপির আশ্রয় নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ এবং নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ জোরপূর্বক তাকে বিজয়ী করে। এই ব্যাপারে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা (৩০/২০২২) করি।

প্রথমে আমার মামলা খারিজ হলেও চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এর আদালতে আমি আপিল(০১/২০২৪) করি। আদালত শুনানী শেষে আমার আপিল মঞ্জুর করে এবং ওই তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গননার আদেশ প্রদান করেন। আদালতে আপিলকারীর পক্ষে  অ্যাড. সেলিম আকবর ও  অ্যাড. ইয়াছিন আরাফাত মামলা পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি অ্যাড. ইয়াছিন আরাফাত জানান, বিজ্ঞ চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এর আদালত ওই তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গননার আদেশ দিয়েছেন। 

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১১-০৩-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1825 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া