হাইমচরে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
২৬ মে, ২০২৬ ০৩:২৩ পূর্বাহ্ন

  

হাইমচরে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৩-২০২৫ ১০:৩৯ অপরাহ্ন
হাইমচরে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
হাইমচর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) বাস্তবায়নে এবং হাইমচর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে এসএএও, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিওকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বারটান প্রধান কার্যালয়, আড়াই হাজার নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফলিত পুষ্টির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। তারা সুস্বাস্থ্যের জন্য খাদ্য নির্বাচন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। এছাড়া তারা বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মানী ভাতা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া উপজেলা কৃষি অফিস হলরুমে ৩০ জন কৃষক-কৃষাণীকে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ অহিদুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৩-২০২৫ ১০:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া