শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৩-২০২৫ ১০:৪৫ অপরাহ্ন |
মঙ্গলবার (১১ মার্চ) আয়োজিত সংলাপের মূল আলোচ্য বিষয় ছিল 'এমপাওয়ারিং উইমেন থ্রু সিভিল সোসাইটি অ্যাক্টরস ইন বাংলাদেশ (ইডব্লিউসিএসএ)' প্রকল্পের আওতায় মৎস্যজীবী নারীদের পরিচয় প্রণয়ন এবং সরকার প্রদত্ত ভর্তুকিতে তাদের অধিকার নিশ্চিতকরণ।
নৌকাবাসী মানতা সম্প্রদায় জীবন-জীবিকার সংগ্রাম এই সংলাপে বিশেষভাবে আলোচিত হয় মানতা সম্প্রদায়ের নারী মৎস্যজীবীদের অধিকার ও চ্যালেঞ্জ। নদীভিত্তিক এই সম্প্রদায়ের সদস্যরা নিজেদের 'নৌকাবাসী' বলে পরিচয় দেন এবং মাছ ধরাই তাদের মূল জীবিকা। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়ায় তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে প্রায়ই বঞ্চিত হন।
সংলাপে উপস্থিত সাংবাদিকরা জানান, তাদের অনেকেই মানতা সম্প্রদায়ের জীবনযাত্রা সম্পর্কে জানলেও নারী মৎস্যজীবীদের সুনির্দিষ্ট সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত অবগত ছিলেন না। তারা বলেন, ভবিষ্যতে সংবাদমাধ্যমে নারী মৎস্যজীবীদের দুঃখ-দুর্দশা, তাদের অধিকার এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের সুযোগ রয়েছে।
সংলাপে উপস্থিত উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা নৌকাবাসী নারীদের জীবনমান উন্নয়নের জন্য মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রণীত নীতিমালা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা, সরকারি সহায়তা সহজলভ্য করা এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার তাগিদ দেন।
উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌকাবাসী মৎস্যজীবী নারীদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া