শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৩-২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ন |
মঙ্গলবার (১১ মার্চ ) হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ রোভার স্কাউট রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রোভারের সাবেক সম্পাদক ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ রোভার স্কাউট সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির জন্য আমাদের এই ইফতার আয়োজন। দেশের মানুষের সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।
এসময় হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সাবেক সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল মামুন, কলেজের বর্তমান রোভার স্কাউট সদস্যগন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া