শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১২-০৩-২০২৫ ০২:১৮ অপরাহ্ন |
বুধবার (১২ মার্চ) সকাল থেকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থা কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন,ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ে চিকিৎসক শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতের লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে।ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।
অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল সামনে থেকে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।
এইদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।
একাধিক রোগীরা জানান চিকিৎসকদের আউটডোর সেবা বন্ধ থাকায় ওনারা চিকিৎসা নিতে পারছেন না। অনেক দূর থেকে এসেও চিকিৎসা ছাড়া ফেরত যেতে হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, উপাধ্যক্ষ, অধ্যাপক, কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক,ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া