শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৩-২০২৫ ০৪:৪২ অপরাহ্ন |
মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়েছে। আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম।
এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকার যোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে।
এসময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি মনজিল ভাইয়ের শ্যালক।’ এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। শাওন কাবী রিজা যেই মনজিল ভাইয়ের শ্যালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
ভুক্তভোগী নুরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। তারা যে পেছনে পড়ে গেছে আমরা তা দেখিনি। দেখলে অবশ্যই দাঁড়াতাম।
তিনি আরো বলেন, আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু আচরণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওন কাবী রিজার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে। তাকে থানায় আসতে বললে সে বলে- ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’। একপর্যায়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাতেই তাকে আমরা আটক করেছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া