হাজীগঞ্জ বাজারে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা
২৮ মে, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

  

হাজীগঞ্জ বাজারে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

নিউজ এডিটর
১৩-০৩-২০২৫ ১২:০৩ পূর্বাহ্ন
হাজীগঞ্জ বাজারে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাবার তৈরি ও নোংরা পরিবেশের কারণে নার্গিস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, স্টার হোটেল মালিককে ৫ হাজার টাকা, গাউছিয়া হোটেল মালিককে ৫ হাজার টাকা, হাজী বিরিয়ানি মালিককে ৫ হাজার টাকা, নিষিদ্ধ রেড বুল রাখায় ওয়েলকাম সুপার সপ মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় খান ফার্মেসী মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


নিউজ এডিটর ১৩-০৩-২০২৫ ১২:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া