তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের বিকল্প নেইঃ জেলা প্রশাসক
২৬ মে, ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন

  

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের বিকল্প নেইঃ জেলা প্রশাসক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৩-২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের বিকল্প নেইঃ জেলা প্রশাসক
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প'-এর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ মার্চ ) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করার জন্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে গ্রাম আদালতের বিকল্প নেই।

তিনি আরো বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় হলে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম হবে। তবে এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের দায়িত্ব অপরিসীম। তিনি জনসচেতনতা বাড়ানো, মামলার দ্রুত নিষ্পত্তি এবং যথাযথভাবে নথি তৈরি ও সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুর মো. গোলাম জাকারিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ ও চাঁদপুর জেলার ৮৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ এতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুর মো. গোলাম জাকারিয়া বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা যেন উচ্চ আদালতে না যায়। গ্রামে কিংবা ওয়ার্ডে সালিস নয়, যথাযথ প্রক্রিয়ায় এজলাস ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গ্রাম আদালতেই নিষ্পত্তি করতে হবে এবং নথি যথাযথ ফরমে পূরণ করে সংরক্ষণ করতে হবে। প্রতি মাসে মামলার নির্ভুল তথ্য প্রেরণ করতে হবে।

উপ-পরিচালক গোলাম জাকারিয়া উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মতামত, চ্যালেঞ্জ ও বিভিন্ন সমস্যা জানতে চান। সকলে তাদের সমস্যা শেয়ার করেন। তিনি তা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সুন্দরভাবে দায়িত্ব পালনে সকলকে নির্দেশ প্রদান করেন।

প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মমতাজ বেগম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া