আওয়ামী লীগ ভারতের দালাল, জামায়াত পাকিস্তানের দালাল: অ্যাড. সলিম উল্লাহ সেলিম
১৩ জুন, ২০২৬ ০২:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আওয়ামী লীগ ভারতের দালাল, জামায়াত পাকিস্তানের দালাল: অ্যাড. সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৩-০৩-২০২৫ ০১:৫৮ অপরাহ্ন
আওয়ামী লীগ ভারতের দালাল, জামায়াত পাকিস্তানের দালাল: অ্যাড. সলিম উল্লাহ সেলিম
চাঁদপুর সদর উপজেলার দাসাদী কামিল মাদ্রাসা মাঠে ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ মার্চ ২০২৫) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম আরো বলেন, দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীন আমরা জাতীয় নির্বাচন চেয়ে আসছিলাম। সেই লক্ষ্যে বিগত সতেরটি বছর আন্দোলন লড়াই সংগ্রাম করতে হয়েছে। এখনো গণতন্ত্র এবং জাতীয় নির্বাচনের জন্যে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। বিগত আন্দোলনের সময় বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার আমাদের নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে রাষ্ট্রীয় সম্মানে তাঁকে দেশে আনবে। কিন্তু আমরা দেখছি ষড়যন্ত্র হচ্ছে। অতএব সাবধান থাকতে হবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতে যাবার টিকেট দিচ্ছে। আওয়ামী লীগ হিন্দুস্তানের দালাল, জামায়াতে ইসলামী পাকিস্তানের দালাল, বিএনপি বাংলাদেশের। আমাদের দাবি, অবিলম্বে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হোক। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হোক।

বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, সদস্য মোশারফ হোসেন সিকদার, মো. বরকত উল্যাহ খান প্রমুখ।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মান্নান খান কাজল, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সহ-সভাপতি মো. সোহাগ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাদির খান, ইউনিয়ন যুবদলের সভাপতি বনি আমিন সরকার।

এদিন আয়োজনের প্রথম পর্বে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ইউনিয়ন বিএনপির সম্মেলন উদ্বোধন করা হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক নাজির খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারী, সাধারণ সম্পাদক সবুজ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ প্রধানিয়া।

সম্মেলনের শেষ পর্যায়ে দেলোয়ার হোসেন খানকে পুনরায় সভাপতি ও সাইফুল আলম খানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৩-০৩-২০২৫ ০১:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া