ইফতারে রাখুন পুষ্টিকর খেজুরের শরবত
১৯ মে, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ইফতারে রাখুন পুষ্টিকর খেজুরের শরবত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৩-২০২৫ ০২:৩৬ অপরাহ্ন
ইফতারে রাখুন পুষ্টিকর খেজুরের শরবত
রমজানে ইফতারি নিয়ে আমাদের আয়োজনের শেষ নেই। ইফতারে থাকে বাহারি সব পানীয় ও খাবার। রোজা ভেঙেই অনেকে ভাজা-পোড়া খাওয়া শুরু করেন। ফলে খুব সহজেই অসুস্থ হতে পারেন। তাই ইফতারে রাখা উচিত পুষ্টিকর সব পানীয় ও খাবার। যেমন-খেজুরের শরবত। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। চলুন তাহলে জেনে নিই পুষ্টিকর এই শরবতটি বানানোর প্রক্রিয়া।

উপকরণঃ আধা কাপ নরম খেজুর, ১ কাপ দুধ, ১ চা চামচ কিশমিশ, ১ চা চামচ বাদাম কুচি ও পানি পরিমাণমতো। তবে যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তারা স্বাদমতো কিছুটা চিনি ব্যবহার করতে পারেন এই শরবতে।

প্রস্তুত প্রণালিঃ

>> প্রথমে খেজুর ভালো করে ধুয়ে নিন।

>> এরপর খেজুরের বিচি ফেলে টুকরো করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।

>> খেজুর ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্যস হয়ে গেলো সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের শরবত। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাস কিংবা মগে।

>> এরপর খেজুরের বিচি ফেলে টুকরো করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।

>> খেজুর ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্যস হয়ে গেলো সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের শরবত। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাস কিংবা মগে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া