শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০৪:২৭ অপরাহ্ন |
বুধবার (১২ মার্চ ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি বারেক হাইমচর উপজেলার চরাভাঙ্গা গ্রামের খান বাড়ির লোকমান খানের ছেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, রাতভর হাইমচর থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ বারেক খানকে গ্রেপ্তার করা হয়। বারেক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল বছরের ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া