হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৯ জুন, ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৩-২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সভা, বার্ষিক দোয়া ও প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে কার্যকরি কমিটির সভা শেষে এ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভুইয়া মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দীকি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল প্রমুখ।

এছাড়াও অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবে প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম লিটন, সভাপতি হাসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, উপজেলা বিএনপি নেতা ইমাম হোসেন লিটন, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির স্বপন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা অন্যান্য অতিথিবৃন্দ ও সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে দেশের সকল শহীদ ও সাংবাদিক কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. আবুল হাসানাত। এর আগে স্বাগত রাখেন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং অর্থ সম্পাদক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সদস্য কাজী ইউনুস।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ কার্যকরি কমিটির সদস্যবৃন্দ। এসময় অতিথি হিসেবে, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মোহাম্মদ আশেকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া