শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভিন সাদিক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। শাওন কাবীরের আইনজীবী দুলাল মিয়া পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওন কাবী চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। উপজেলার চরমঘুয়া বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমান ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার (১২ মার্চ) কারাগারে পাঠানো হয়। ওই দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।
এ ঘটনায় বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি পত্রে শাওন কাবীকে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া