শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মঈনীয়া যুব ফোরামের মানববন্ধন
২৮ মে, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন

  

শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মঈনীয়া যুব ফোরামের মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৩-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মঈনীয়া যুব ফোরামের মানববন্ধন
সারাদেশে শিশু ধর্ষণ ও মাগুরায় শিশু আছিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঈনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মঈনুদ্দিন আল হাসানীর নির্দেশে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটের সম্মুখে মঈনীয়া যুব ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকালে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঈনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মো. কামরুজ্জামান হারুন।

কেন্দ্রীয় বিভাগীয় সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক গাজী ইকবাল হোসেন স্বপন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি ইলিয়াস দেওয়ান, বাগানবাড়ী ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি আব্দুল মতিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, মতলব উত্তর যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,গজরা ইউনিয়ন আঞ্জুমান কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ছেংগারচর পৌরসভা যুব ফোরামের সভাপতি আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বাগানবাড়ি ইউনিয়ন যুব ফোরামের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সুলতানাবাদ ইউনিয়ন যুব ফোরামের সভাপতি অলি উল্লাহ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুব ফোরামের সভাপতি বাদল মিয়া, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, গজরা ইউনিয়ন যুব ফোরামের সভাপতি খোরশেদ খান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শামীম বেপারী প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৩-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া