শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৩-২০২৫ ০৮:১৪ অপরাহ্ন |
শুক্রবার (১৪ মার্চ ) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোহনপুর, দশানী, বৌ বাজার, কালীপুর, ষাটনল কুনু মার্কেট ও ছেংগারচরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার জনতা বাজার ও এখলাশপুরের বিভিন্ন মৎস্য আড়ত পরিদর্শন করা হয়। মোহনপুর, দশানী, বৌ বাজার, কালীপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. হোসেনসহ মতলব উত্তর থানার ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া