শিরোনামঃ
শামসুল আরেফিন খান ১৪-০৩-২০২৫ ০৯:২৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার(১৩ মার্চ) কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে সংস্থাটি দিনব্যাপী নানাবিধ কর্মসূচী পালন করে।
সকাল ১০ টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের ক্যাম্পস কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শহরের কয়েকটি গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। এছাড়াও এদিন বিভিন্ন পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ, সচেতনতা মূলক আলোচনা কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন, মেডিকেল অফিসার ডাক্তার মো. জাহিদুল ইসলাম, হেড নার্স জুলেখা খাতুন সহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন ক্যাম্পস এর পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন। তিনি বলেন, "সর্বনাশা কিডনী রোগ থেকে বাঁচতে আমাদের সকলের সচেতনতা জরুরী। আমরা যথাসম্ভব নিজ নিজ স্বাস্থের খেয়াল রাখব। পানি পরিমানমত খেতে হবে আর বাইরের খাদ্যাভাস থেকে সরে আসবো।
এছাড়াও কিডনী সুস্থ রাখতে তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের উপর গুরুত্ব আরোপ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া