চাঁদপুরের কচুয়ায় ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরের কচুয়ায় ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৩-২০২৫ ১০:৪০ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়ায় ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়ায় মাদক বিরোধী অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

শুক্রবার (১৪ মার্চ) কচুয়া থানাধীন আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মাজহারুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়ন হতে আসামী রাহাদুল ইসলাম রাব্বি(২২), পিতা-আনোয়ার হোসেন, মাতা-রেহানা আক্তার, সাং-জাহানাবাদ (নাজিমিয়া খলিফা বাড়ী), ২নং ওয়ার্ড, ৩নং চাষীরহাট ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৩-২০২৫ ১০:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া