মতলব দক্ষিণে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
মতলব দক্ষিণে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও, আশ্বিনপুর, নারায়ণপুর, পানির টাংকি, মতলব বাজারসহ বেশ ক'টি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে সঠিক সিদ্ধান্ত হবে। দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের মতো আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। জোর করে ভোটও নেবো না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ফরাজী, বিএনপি নেতা ইলিয়াছ মিয়াজী, রফিক মেম্বার, লিয়াকত, মানিকুর রহমান, বাদশা মিয়া, খোরশেদ আলম, শাওন খান, মমিন রাজা,জজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন প্রধান, রুহুল আমিন মিন্টু, বিল্লাল হোসেন, সাদ্দাম, উজ্জ্বল প্রধান, শাকিল পাটওয়ারী, জহিরুল ইসলাম, মানিক রেজা, যুবদল নেতা সাইফুল ইসলাম লিংকন, আবুল বাসার রাজিব, সাইদুল ইসলাম, মামুন প্রধান, টিপু মোল্লা, অন্তর, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা রাসেদ মামুন, কাজী ইব্রাহিম, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল রাজা, আহমেদ মুসা, মাহিন, ছাত্রনেতা জয়ন্তু, মোবারক, তানভির, বিপুল, রোমান সিয়াম, তামিম, জাহিদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া